চকরিয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী দম্পতি আটক
মো. সাইফুল ইসলাম খোকন.চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজার চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দানকারী স্বামী-স্ত্রী দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত১৯ এপ্রিল রাত ১ টার দিকে চকরিয়া থানাধীন পৌরসভার ০৪নং ওয়ার্ডের আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মোঃ মিজান (৩৬), পিতা- মৃত মোন্তাজ উদ্দিন, সাং- ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়ন, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- শ্বশুর ইউনুস মন্ডলের বাড়ি, বিষ্ণুপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী ও মৌসুমী বেগম প্রকাশ মৌ (২৭), স্বামী- মোঃ মিজান, পিতা- মৃত নাছির উদ্দিন, মাতা- ফরিদা ইয়াছমিন ডলি, সাং- তিতাস সিনেমা মোড়, ঝাউতলা রোড়, (পিয়ন বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালী।
আটকের সময় তাদের কাছ থেকে ১টি কালো রংয়ের এন্টিনা বিহীন Motorola ওয়াকিটকি ওয়ারলেস সেট, যাহার মডেল নং—১টি AAH25KDH9AA6ANFD, Fcc ID: AZ489FT3794, SERIAL NO: 749HEJC275, (ii) ১(এক)টি Suzuki GIXXER 150 (BLUE) মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬, চেসিস নং- MB8NG4BAKF 8206397, ইঞ্জিন নং- BGAI-203525, (যাহার হেড লাইটের শেডের উপরে পিবিআই এর মনোগ্রাম সম্বলিত স্টিকার সংযুক্ত)। উদ্ধার করে।
চকরিয়া থানা পুলিশ জানায়, তাদের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় ১নং আসামী মোঃ মিজান এর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানার ,এফআইআর নং-৭, জি আর নং-৪৬২, তারিখ- ০৭ অক্টোবর, ২০২৪; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড, রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-১৩/৪৬, জি আর নং-৪৬, তারিখ- ১০ ফেরুয়ারি, ২০২১; ধারা- ৪২০/৪০৬/৩৭৯ পেনাল কোড, মাদারীপুর এর শিবচর থানার ,এফআইআর নং-২/২, জি আর নং-০২, তারিখ- ০৫ জানুয়ারি, ২০২১; ধারা- ৪০৬/৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড, কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-১২, জি আর নং-৬৯, তারিখ- ০৭ ফেরুয়ারি, ২০২৩; ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড, পাবনা সদর থানার ,এফআইআর নং-২১/৭৮৬, জি আর নং-৭৮৬/২০২০, তারিখ- ০৬ নভেম্বর, ২০২০; ধারা- ১৭০/৪০৬/৪২০ পেনাল কোড, কিশোরগঞ্জ এর তারাইল থানার ,জি আর নং-৩১৯/২২, তারিখ- ০৩ নভেম্বর, ২০২২ এর অভিযুক্ত।
গতকাল উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-৩৯/১৮৩,,তাং১৯/০৪/২০২৫ইং, ধারা-১৭০/৪০৬/১০৯ পেনাল কোড রুজু করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ওরা ওয়াকিটকি সেট সহ নিজেকে নৌ-বাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান হতে ক্যামেরা ভাড়া নেওয়ার কথা বলে। পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে ফটোগ্রাফির কৌশলে আটকিয়ে থানায় খবর দিলো পুলিশ তাদের গ্রেফতার করে। দম্পতি গ্যাং ইতিপূর্বে প্রতারনা পূর্বক বিভিন্ন স্থান হতে ক্যামেরা নিয়ে গিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে সত্যতা স্বীকার করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সফিকুল ইসলাম জানান,আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































